More

    হার্টের রোগীকে ‘লাথি মেরে’ আহত করলেন জরুরি বিভাগের চিকিৎসক

    অবশ্যই পরুন

    কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা মো. মহসিন (৬৫) নামে এক বৃদ্ধ হৃদরোগীকে লাথি দিয়ে আহত করার অভিযোগ উঠেছে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর ছেলে মো. শোলক বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোগীর স্বজনরা জানান, কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসিন্দা হৃদরোগী মো. মহসিন কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে আবার ভর্তি হতে জরুরি বিভাগে যান। তখন কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলম মিলন তাদের হাসপাতালে ভর্তি না করে শহরের একটি ক্লিনিকে যেতে বলেন। এ নিয়ে তর্ক শুরু হলে ওই চিকিৎসক রোগী মহসিনের স্ত্রী, মেয়ে ও ভাতিজিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

    একপর্যায়ে তিনি চেয়ার থেকে উঠে মহসিনকে লাথি দেন। এতে তার বাম উরুতে জখম হয়। পরে আনসার সদস্যরা রোগীকে উদ্ধার করে ভর্তি করেন। আহত মহসিন অভিযোগ করে বলেন, হার্টের অসুখে ভুগছি অনেকদিন। হাসপাতালে ভর্তি থেকে টেস্ট-ওষুধে প্রায় আট হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। সোমবার আবার ভর্তি হতে গেলে ডাক্তার ভর্তি না করে বাইরে ক্লিনিকে যেতে বলেন।

    কথা কাটাকাটির সময় তিনি আমাকে লাথি মেরে ফেলে দেন। মামলার বাদী মহসিনের ছেলে মো. শোলক বলেন, আমার অসুস্থ বাবাকে লাথি মেরে আহত করা হয়েছে। মা ও বোনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। ডাক্তার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন। আমরা তার বিচার চাই।

    তবে অভিযুক্ত চিকিৎসক মাহবুব আলম দাবি করেন, ‘বিষয়টি এরমধ্যেই মীমাংসা হয়ে গেছে। রোগী ও তার স্বজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে লাথি মারার ঘটনা ঘটেনি। থানায় করা অভিযোগও বাদী পক্ষ তুলে নিয়েছেন।’ এদিকে, চিকিৎসকের এ বক্তব্যকে মিথ্যা দাবি করেছেন মামলার বাদী মো. শোলক। তিনি বলেন, ‘ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

    এমনকি অভিযুক্ত চিকিৎসক তাদের টাকার প্রলোভন দেখাচ্ছেন।’ এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছিরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unser Spielmechanik genug durch klassischen Dreiwalzenspielen bis hin dahinter mehrstufigen Bonusrunden uber variablem Residence-Edge-Richtung

    Vom ersten Sekunde eingeschaltet finden sie as part of jedermann Schritttempo Bonusmoglichkeiten - Willkommenspakete, Freispiele, Cashback-Angebote und abzuglich Prominenter-Pluspunkte Das...