More

    বাকেরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জে প্রতিনিধি: বাকেরগঞ্জে টাকার প্রলোভনে দেখিয়ে চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলার আসামি গোপাল চন্দ্র শীলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

    ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৩টার দিকে নলছিটি থানার পশ্চিম কয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত গোপাল চন্দ্র শীল পশ্চিম কয়া গ্রামের বিমল চন্দ্র শীলের ছেলে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এস আই আহসান জানায়, বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে গত ২১ আগস্ট বাকেরগঞ্জ থানার দুধল ইউনিয়নের চরগোমা এলাকার কার্তিক বাবু ও নলছিটি থানার পশ্চিম কয়া গ্রামের গোপাল চন্দ্র শীল টাকার প্রলোভন দেখিয়ে কাটাখালী বাজারে দোকানের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

    এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গেলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়। পরে ওই শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ২৮ আগস্ট বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

    মামলা দায়েরের পর পুলিশ আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল কালাম আজাদের নির্দেশে শুক্রবার দিবাগত রাতে পার্শ্ববর্তী নলছিটি উপজেলার পশ্চিম কয়া গ্রাম থেকে গোপালকে গ্রেপ্তার করে। এবং শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Пункт и пипс в трейдинге

    Что такое пункты в трейдинге В некоторых парах, например, USD/JPY, один pips составляет 0,01. Пунктом называют величину наименьшего возможного https://forexby.com/...