More

    সংবাদ প্রকাশের জেরে বাকেরগঞ্জে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের উপর হামলা

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ প্রতিনিধি: বাকেরগঞ্জে উপজেলা পরিষদের চত্বরে সংবাদ সংগ্রহের জেরে অতর্কিত হামলার শিকার হয়েছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো: ইমরান খান সালাম।

    ৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে কৃষি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকার ও এম এস চাউলের ডিলার রুহুল নিকারী সরকারি নিয়ম মাফিক চাল বিতরণ না করে গোপনে বাজারজাত করে আসছে দীর্ঘদিন থেকে।

    এই চাল বিতরণে অনিয়ম-সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন দুর্বৃত্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান সালামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। এসময় স্থানীয় লোকজন আহত সাংবাদিক ইমরান খান সালামকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

    প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এবং হামলা ঘটনায় তাৎক্ষণিক তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন রুহুল নিকারি, সবুজ নিকারি, ও আবুবক্কর।

    বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    এদিকে আজ সোমবার বিকেল ৪( চার) টায় বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইমরান খান ( সালামের) উপর হামলার দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে স্থানীয় সাংবাদিকদের মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...