More

    প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেনের সঙ্গে প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক কিশোরীর। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন সেই নেতা।

    সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কয়ারিয়া ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামে ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ে দাবিতে অবস্থান নিয়েছেন ওই কিশোরী।

    মো. সাব্বির হোসেন ফকির (২০) কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাকির ফকিরের ছেলে।

    ভুক্তভোগী পরিবার, থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, করারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বিরের সঙ্গে প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে সাব্বির।
    ঘটনাটি এলাকায় জানাজানি হলে কিশোরী সাব্বিরের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেয়। এ সময় অভিযুক্তের বাবা স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ফকির সমাধানের আশ্বাস দিলেও পরে গা-ঢাকা দেন। উপায়ান্তর না পেয়ে ওই তরুণীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন।

    ভুক্তভোগী তরুণী বলেন, আমাকে বিয়ের প্রলোভন দিয়ে সাব্বরি ফকির বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করে। আমি তার বিচার চাই।

    ভুক্তভোগী তরুণীর মা বলেন, ‘জাকির মেম্বর বিষয়টি সমাধান করে দেওয়ার কথা বলে বাড়ি ছেড়ে পালিয়েছে। আমি তাদের নামে মামলা করব।’

    ত‌বে ইউপি সদস্য জাকির হোসেন ও ওই ছাত্রলীগ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

    এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, এই ঘটনায় থানায় এসে ওই তরুণী ও তার মা অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...