More

    পাখির খাবারের বস্তার ভেতর থেকে গাঁজা উদ্ধার, আটক কারবারি

    অবশ্যই পরুন

    পাখির ব্যবসার আড়ালে মাদক সরবরাহ ও বিক্রির অভিযোগে শাহ মো. সাইফুল্লাহ (৩৮) নামে এ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় পাখির খাবার ধানের বস্তার ভেতর থেকে দুই কেজি গাঁজাও উদ্ধার করা হয়।

    আটক শাহ মো. সাইফুল্লাহ (৩৮) বরিশাল নগরের ২৮ নম্বর ওয়ার্ডের গণপাড়া দিঘীরপাড় এলাকার বাসিন্দা ও কাশিপুর বাজার এলাকার “মেহেন্দিগঞ্জ পাখি ঘর” নামক দোকানের মালিক।

    সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক মো. ছগির হোসেন।

    তিনি জানান, আটক শাহ মো. সাইফুল্লাহ’র কাছে বিপুল পরিমাণে গাঁজা রয়েছে সেটি তার পরিবারের সদস্যদের মাধ্যমেই ডিবি পুলিশ জানতে পারে। বিষয়টি জানার পর প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়ে শাহ মো. সাইফুল্লাহ’র মালিকানাধীন কাশিপুর বাজারস্থ “মেহেন্দিগঞ্জ পাখি ঘর” নামক দোকানে অভিযান চালানো হয়।

    অভিযানে পাখির খাবার বা ধানের বস্তার ভেতরে একটি প্যাকেট পাওয়া যায়। আর ওই প্যাকেট থেকেই দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। যে ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    আটককৃতের দেয়া প্রাথমিক তথ্যের সূত্রে পুলিশ জানিয়েছে, স্থানীয় পেশাদার মাদক কারবারি রাজার সাথে শাহ মো. সাইফুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত রাজাসহ অনেকে শাহ মো. সাইফুল্লাহর কাছে থাকা মাদক নিয়ে বিক্রি করতো, আর এভাবে সেও লাভবান হতো। এসব মাদক কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে শাহ মো. সাইফুল্লাহ’র মাধ্যমে কৌশলে বরিশালের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো বলে জানিয়েছে ডিবি পুলিশ।

    এদিকে স্থানীয়রা জানিয়েছেন, শাহ মো. সাইফুল্লাহকে এলাকার সবাই খুব ভালো মানুষ হিসেবে চিনতো। পুলিশ তাকে গাঁজাসহ আটকের পরও অনেকের বিশ্বাস হচ্ছিলো না।

    এ বিষয়ে পরিদর্শক মো. ছগির হোসেন জানান, প্রথমে পরিবার থেকে খবরটি পাওয়ার পর শাহ মো. সাইফুল্লাহর সম্বন্ধে খোঁজ-খবর নেয়া হয়। তাকে এলাকার সবাই ভালো হিসেবে চিনতো কিন্তু মাদক কারবারির সাথে তার সম্পৃক্ততার বিষয়টি সামনে বেড়িয়ে আসলে পুলিশ অভিযানে যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Patient_reflexes_are_key_when_helping_your_chicken_cross_the_chickenroad_safely

    Patient reflexes are key when helping your chicken cross the chickenroad safely from speeding carsUnderstanding the Core Gameplay LoopDifficulty...