More

    প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না ওষুধ কম্পানির প্রতিনিধিরা

    অবশ্যই পরুন

    ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধিরা এখন থেকে সপ্তাহে দুই দিনের বেশি সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। দেখা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং কোনোভাবেই রোগীর ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) ছবি তোলা যাবে না। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

    দেশের সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এই পরিপত্রে মোট আটটি নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতি সপ্তাহে শুধু সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওষুধ কম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এ সময়ের বাইরে কোনো প্রতিনিধি হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করতে পারবেন না।

    সাক্ষাতের সময় সবার গলায় অবশ্যই নিজ নিজ কম্পানির পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। এ ছাড়া কোনোভাবেই রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা যাবে না। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

    তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। চিকিৎসকদের টেবিলে বেসরকারি ওষুধ কম্পানির সরবরাহকৃত ওষুধের তালিকা রাখাও নিষিদ্ধ করা হয়েছে। হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ওষুধ কম্পানির প্রতিনিধিদের ভিড় দীর্ঘদিনের অভিযোগ।

    এতে রোগীরা ভোগান্তিতে পড়েন এবং হাসপাতালের কর্মপরিবেশ ব্যাহত হয়। এ ছাড়া চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে অপ্রয়োজনীয় বা নির্দিষ্ট কম্পানির ওষুধ লেখানোর অভিযোগও রয়েছে।

    অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে এই নতুন নির্দেশনা জারি করা হলো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....