More

    ডাসারে অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত!

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূয়ালী গ্রামের দিনমজুর রুবেল ঘরামী, পিতা – আমির ঘরামী, চরম দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে জীবনযাপন করছেন।

    কৃষিকাজে দিনমজুরি করে কোনরকমে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে আছেন তিনি। তবে আজও তাদের পরিবারটি কোনো ধরনের সরকারি ঘর কিংবা আর্থিক অনুদান পায়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মানুষের জমিতে কাজ করে সামান্য যা আয় করেন, তা দিয়ে ঠিকমতো খাবার জোটানোও সম্ভব হয় না। অনেক সময় অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয় তাদের। অথচ পরিবারটি সরকারিভাবে “আশ্রয়ণ প্রকল্প” এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পড়ার যোগ্য।

    স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর অনেকেই সরকারি ঘর ও অনুদান পেলেও প্রকৃত হতদরিদ্র ও অসহায় পরিবার রুবেল ঘরামী সেই সুবিধা থেকে বঞ্চিত রয়ে গেছেন।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফিন বলেন,

    পরিবারটির বিষয়ে আমরা জেনেছি। অতি দ্রুত তাদের একটি সরকারি ঘর এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nawigacja bez zbędnych kliknięć na mgokwegliniec.pl zaskakuje prostotą i przejrzystością

    Przejrzysty układ i intuicyjne rozmieszczenie elementów na mgokwegliniec.pl sprawiają, że poruszanie się po stronie jest szybkie i nie wymaga zbędnych działań, co zachęca do dalszego korzystania.