More

    উপদেষ্টার সামনেই সরকারি গাড়িতে মিলল মেয়াদোত্তীর্ণ ওষুধ

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পশুর ওষুধ নিয়ে ঘুরছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সার্কিট হাউসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মতবিনিময় সভায় ওই গাড়িতে চড়েই যোগ দিতে আসেন তিনি। সভা শেষে ফেরার সময় গাড়িতে এসব ওষুধ নজরে আসে সংবাদকর্মীদের। ভিডিও ধারণ করতে বাধা দেন তিনি।

    এরপরে জানানো হয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারকে। পরে তিনি সব মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেন এবং জেলা প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার উপদেষ্টাকে বলতে শোনা যায়, ‘গাড়িতে এসব ওষুধের বিষয়ে অবগত ছিলেন না।

    গাড়িচালকও তাকে এ বিষয়ে জানাননি। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কোনোভাবেই গাড়িতে বহন করা ঠিক হয়নি। এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানাকে ইঙ্গিত করে তিনি বলেন, ওষুধগুলো জব্দ করবেন। তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

    ঠাকুরগাঁও জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ওষুধ জব্দের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। উপদেষ্টার কড়া নির্দেশনা মোতাবেক কাজ হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    PayID Payments Bring a Smoother Spin to Pokies Online

    Using PayID for pokies online offers a straightforward way to manage deposits, cutting down wait times and smoothing out the payment process for casual spins and longer sessions alike.