More

    দাফনের আগে আজান শুনে নড়ে উঠল ‘মৃত’ শিশু

    অবশ্যই পরুন

    চাঁদপুর শহরের পৌর কবরস্থানে ‘মৃত’ বলে এক শিশুকে কবর খোদকের কাছে দিয়ে যায় এক ব্যক্তি। কার্টুনের ভেতরে থাকা শিশুটির দাফন কাজের প্রস্তুতি শুরু করা হয়। খনন করা হয় কবর। এর মধ্যে জোহরের আজান ভেসে আসে মসজিদের মাইক থেকে। নড়েচড়ে উঠে শিশুটি। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় লোকজন ও গণমাধ্যমকর্মীরা।

    নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে এনআইসিইউতে ভর্তি করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌর কবরস্থানে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষ ব্যক্তি একটি কার্টুনে করে শিশুকে দিয়ে যায়।

    ‘মৃত’ বলে শিশুটিকে দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যায় সে। পরে দাফন করার আগে আজান দিলে নড়েচড়ে উঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করানো হয়।

    স্থানীয়দের দাবি, কবরস্থানের আশপাশে থাকা সিসি ক্যামেরা ও নিকটবর্তী হোটেলের ফুটেজ পরীক্ষা করলে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা যাবে। এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

    ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের এইচআর এডমিন কামরুল ইসলাম জুগলু বলেন, মূলত স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারে তারা আমাদের হাসপাতালে নিয়ে আসেন। ছেলে নবজাতকটিকে আমরা তাৎক্ষণিক এনআইসিইতে রেখে চিকিৎসা শুরু তরি।

    বর্তমানে এই নবজাতকের সব দায়িত্ব হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহিন নিয়েছেন। হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ডা. ছোটন মিয়াজী জানান, শিশুটির ওজন ৮০০ গ্রাম। আজই জন্ম হয়েছে।

    প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Consist dir nachfolgende zusatzlichen, brauchbaren Unklarheiten, nachfolgende du in einen Umsatzbedingungen bemerken musst, vorwarts darunter bei

    Bei jeglicher seltenen Abholzen werden die Freispiele bei Registrierung inoffizieller mitarbeiter Verbunden Spielcasino, diese respons nachtraglich dahinter dm Einzahlungsbonus...