More

    ‎চরফ্যাশনে এক নারীকে দুই স্বামীর টানাটানি, গ্রামে তোলপাড়

    অবশ্যই পরুন

    ‎চরফ্যাশন প্রতিনিধি:  ‎ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে এক নারীর দুই স্বামীর টানাটানি প্রকাশ্যে আসায় গ্রামজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ‎শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে ওই নারীকে দুই স্বামীসহ স্থানীয় জনতা আটক করেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমিয়ে ঘটনাটি চাক্ষুষ করেন। ‎ওই নারীর নাম বিবি মরিয়ম (৩৫)।

    তিনি চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মৃত কয়সর আহমেদের মেয়ে। ‎নারীর প্রথম স্বামী মো. রফিক জানান, ২০২৪ সালে তার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তিনি মরিয়মকে নিয়ে চরমানিকা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড মিজি বাজারের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার তিনি কাজের খোঁজে বাসা থেকে বের হন। ‎শনিবার সকালে মরিয়ম তার দ্বিতীয় স্বামী দাবিদার মোসলেউদ্দিনকে নিয়ে ওই ভাড়া বাসায় উঠেন।

    খবর পেয়ে স্থানীয় জনতা ও রফিক সেখানে হাজির হয়ে মরিয়ম ও মোসলেউদ্দিনকে আটক করেন। রফিক আশা প্রকাশ করেছেন, আইনের মাধ্যমে তার স্ত্রীকে ফিরে পাবেন। ‎ঘটনার সময় দ্বিতীয় স্বামী মোসলেউদ্দিন জনসম্মুখে ক্ষমা চেয়ে বলেন, গত এক সপ্তাহ আগে মরিয়মের প্রথম স্বামী রফিককে তালাক দিয়ে আমি তাকে বৈধভাবে বিয়ে করেছি। চরমানিকা ৩ নম্বর ওয়ার্ডে মরিয়মের ভাড়া বাসায় কিছু আসবাবপত্র থাকায় সেগুলো নিতে এসেছি।

    তখন স্থানীয় জনতা আমাদের আটক করেছে। আমি চাই বিষয়টি আইনের মাধ্যমে সমাধানযোগ্য হোক। এবং আমার স্ত্রীকে ফিরে পাবো। ‎মরিয়ম বলেন, আমার জীবনে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমি দুজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চেয়েছি। আমি চাই আইন আমাদের সঠিকভাবে বিচার করবে এবং গ্রামে অযথা উত্তেজনা সৃষ্টি না হউক। ‎চরমানিকা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী মিজি বলেন, এই ঘটনায় গ্রামের মানুষ ক্ষুব্ধ ও বিভ্রান্ত।

    জনতা আটকের পর ওই নারীর দুই স্বামীসহ তাদের পরিবারে হস্তান্তর করেছে। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে আইন মেনে সঠিক সমাধান নিশ্চিত করুক। গ্রামের শান্তি অক্ষুণ্ন রাখা আমাদের সবার দায়িত্ব। ‎শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ‎

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন

    বরিশাল সিটি করপোরেশনের বর্ধিত অফিস কার্যালয় ছিল বিবির পুকুর পাড়ের ‘এনেক্স ভবন’। এর নিচতলায় ছিল জেলা ও মহানগর আওয়ামী...