More

    বাকেরগঞ্জে রমজানের শুরুতেই সবজিসহ নিত্য প্রয়োজনীয় মূল্যের ঊর্ধ্বগতি, দিশেহারা সাধারণ মানুষ

    অবশ্যই পরুন

     বরিশাল সংবাদদাতা :  বাকেরগঞ্জে রমজান শুরুর আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যের উর্ধ্ব গতিতে সাধারণ মানুষের দিশেহারা অবস্থা। নিত্যপ্রয়োজনীয় উপজেলার বড় পাইকারি বাজার কলসকাঠি, বোয়ালিয়া, কালিগঞ্জ সহ অন্যান্য বাজার গুলো ঘুরে দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র গত এক সপ্তাহের চেয়ে বেশী মুল্যেবিক্রী হচ্ছে। রমজানের শুরুতে হঠাৎ করে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, সবজি—প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ।

    মাথায় হাত মধ্যবিত্ত পরিবারেরও। বাজার গুলোতে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় বেশ কিছু পণ্যের দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে দাম বেড়েছে যেমন কাঁচামরিচ, বয়লার মুরগি,লেবু , গরু মাংসের । ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ঘাটতি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে । তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, আসন্ন রমজানকে কেন্দ্র করে অসাধু চক্র বাজার অস্থির করে তুলেছে। একজন দিনমজুর বলেন, “প্রতিদিন যা আয় করি, তার অর্ধেকই এখন বাজারে চলে যায়।

    সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।” একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরাও। সামনে মাহে রমজান—রোজার মাসে নিত্যপণ্যের চাহিদা বেড়ে যায়। এ অবস্থায় পরিবারের প্রয়োজন মেটানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই। ভোক্তাদের দাবি, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে দ্রুত নুতন সরকার ও প্রশাসনের নজরদারি বাড়াতে হবে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় মূল্যবৃদ্ধির এই চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    সাধারণ মানুষের প্রত্যাশা—দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে বাজার নিয়ন্ত্রণে আনা হোক, যাতে রমজানকে সামনে রেখে কোনো পরিবারকে অতিরিক্ত কষ্টে পড়তে না হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Explorez les Jeux de Casino en Ligne : Un Monde de Divertissement et de Stratégies

    ContenuLe Charme des Jeux de Casino en LigneDévelopper des Stratégies GagnantesExplorer le https://jovandespotovic.com/fr-fr/ Monde du Divertissement Virtuel Les jeux de...