More

    সাবেক এমপি পাভেল রিমান্ডে

    অবশ্যই পরুন

    জুলাই আন্দোলনে নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক এমপি, যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ-উর-রহমানের আদালত এ আদেশ দেন।

    এদিন পাভেলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক সিয়াম আহমেদ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী এমারত হোসেন বাচ্চু ও এস এম শরিফুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে ৪ সেপ্টেম্বর ঢাকার লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।

    মামলা সূত্রে জানা যায়, ২ আগস্ট রাজধানীর নিউমার্কেটের ২ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় আসামিরা। এতে মামলার ভিকটিম ও বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মোঃ. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন। এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Muchos bonos grandes incorporan instalaciones sobre puesta altos que dificultan liberar los ganancias

    Varios bonos fijan cualquier margen de envite por ronda, generalmente un porcentaje del bonoprueba cual el bono ofrezca una...