More

    কালকিনিতে তিনতলা ভবনের রুমে আগুন, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক অভিযানে নিয়ন্ত্রণ

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ঝাউতলা এলাকায় অবস্থিত ‘মহাসিন ভিলা’ নামক একটি তিনতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আগুন লাগে।

    খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার জনাব খোকন জমাদার-এর নেতৃত্বে একটি ইউনিটের চৌকস ফায়ারফাইটার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    তাদের দক্ষ তৎপরতায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ১,৫০,০০০ টাকা ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবনের মালিকের নাম মহাসিন উদ্দিন খান।

    আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...