More

    মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩টি গরু ১টি খড়ের গাদা সহ গোয়ালঘর পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব সাপলেজা গ্রামের ঝাটিবুনিয়া এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১ টি খড়ের গাদা ও গোয়ালঘর সহ ৩ টি গরু পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে । মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ) দিবাগত রাত ১ টার দিকে ঝাটিবুনিয়া এলাকার বাসিন্দা মৃত ওহাব মুন্সির ছেলে আলতাফ মুন্সির বাড়িতে।

    বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতংক বিরাজ করছে। ভুক্তভোগী কৃষক আলতাফ মুন্সি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ গরুর চিৎকার শুনতে পাই এবং সাথে সাথে বের হয়ে দেখি আমার গোয়াল ঘরে আগুন। তখন আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং আগুন নিভাতে ব্যর্থ হলে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার একটি খড়ের গাদা, গোয়ালঘর সহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়।

    এতে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি কোন রাজনীতি করি না এবং আমার কোন শত্রু নাই। আমি প্রশাসনের তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে সঠিক বিচারের দাবি জানাই। স্থানীয় এলাকাবাসীর পক্ষে আনোয়ার মুন্সি জানান, ভুক্তভোগী আলতাফ মুন্সির ডাক চিৎকার শুনে তাৎক্ষণিক তাদের বাড়িতে গিয়ে দেখি আগুন। পরে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেই এবং তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিয়ে আমরাও নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Banker provide: Also provides you to definitely:step one minus a commission, because of a somewhat highest energetic options

    While i mode the game of Baccarat, I love to just remember that , it�s a classic gambling enterprise...