More

    বরিশালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের তেরচর গ্রামের মফজল খন্দকার (৬০) হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যান।

    তার মৃত্যুকে কেন্দ্র করে দুই ছেলে ইব্রাহিম খন্দকার ও হানিফ খন্দকারসহ অন্য স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের অক্সিজেন কনসেনট্রেটর, পালস অক্সিমিটার ও ইসিজি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। নিহতের ছেলে ইব্রাহিম খন্দকার জানান, তারা সকাল সাড়ে ৮টার দিকে তাদের পিতাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।

    কর্মচারীরা জানান, ১০ নম্বর কক্ষে চিকিৎসক আছেন। কিন্তু সেই কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং অনেক ডাকাডাকির পরও সাড়া মেলেনি। প্রায় ২০ মিনিট রোগীকে হাসপাতালের বাইরে বিশ্রামাগারে রেখে অপেক্ষা করতে হয়। পরে এক চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষার নামে সময়ক্ষেপণ করেন। রোগীর অবস্থা সম্পর্কে কিছু জানাননি, এমনকি বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শও দেননি।

    এক ঘণ্টা পর রোগীকে মৃত ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তার ছোট ভাই হানিফ খন্দকার কিছু চিকিৎসাসামগ্রী ভাঙচুর করেন। অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

    ঘটনার সময় চিকিৎসক হাসপাতাল গেটেই উপস্থিত ছিলেন।’ তিনি আরো জানান, রোগীর স্বজনরা হাসপাতালের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করেছেন এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ,১০ জন আহত

    ভোলার দৌলতখান উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার...