More

    জামাতার বিরুদ্ধে মামলা করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ির

    অবশ্যই পরুন

    বরিশালের মুলাদীতে বাস থেকে মাথা বের করে বমি করার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রিনা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে মুলাদী বন্দরের খাদ্যগুদাম সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রিনা বেগম হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী।রিনা বেগমের বড় মেয়ে তানিয়া আক্তার জানান, আজ দুপুরে মা-মেয়ে বরিশালের উদ্দেশে হিজলা থেকে মুজাহিদ পরিবহনের বাসে ওঠেন।

    বাসটি মুলাদী বন্দরের খাদ্যগুদাম সড়ক এলাকায় পৌঁছালে তাঁর মা রিনা বেগমের বমি পায়। তিনি বমি করার জন্য জানালা দিয়ে বাইরে মাথা দেন। ওই সময় বাসটি আরেকটি গাড়িকে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে যায়। এতে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে রিনা বেগমের মাথা ধাক্কা লাগলে তিনি মারাত্মক আহত হন।

    পরে তাঁকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত নারীর স্বামী রিপন হাওলাদার জানান, জামাতার বিরুদ্ধে একটি মামলা করতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে বরিশাল যাচ্ছিলেন তাঁর স্ত্রী।

    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সড়কের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় বাসের এক যাত্রী নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Real-currency gamble actually widely available, and never most of the program work exactly the same way

    In charge betting is not only an excellent checkbox; it's a key idea at the rear of the subscribed...