More

    চরফ্যাশনে নৈশপ্রহরী না থাকায় রাত হলেই দুর্ধর্ষ চুরি

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক:  ভোলার চরফ্যাশনের অন্যতম বৃহৎ উত্তর আইচা বাজারে রাত হলেই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রায় দুইশত দোকানের বৃহৎ এ বাজারে কোন কমিটি ও নৈশপ্রহরী না থাকায় রাতের আধারে চোরের হাতে নিঃস্ব হচ্ছে ব্যবসায়ীরা। বাজার নিরাপত্তা স্বার্থে পুলিশ কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করলেও তা এখন পুরোই অকেজো। রাত হলেই বাজারে চোরের হানায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন দোকানদাররা। এর মধ্যে সোমবার দিবাগত রাতেও এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে ওই বাজারে।

    সিনজেনটা কোম্পানির কিটনাশকের রিটেইলার পাটওয়ারী ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় পাটওয়ারী ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুজ্জামান পাটওয়ারী বাদি হয়ে শশীভূষণ থানায় একটি অভিযোগ জমা দেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত ঘটনার দিন রাতে কীটনাশক বিক্রি শেষে দোকান বন্ধ করে তালা মেরে বাড়িতে চলে যান মালিক কামারুজ্জামান।

    পরদিন মঙ্গলবার সকালে এসে দেখেন তার দোকানের শাটারের ২টি তালা ভাঙা কিন্তু শাটার নামানো অবস্থায় আছে। দোকানে প্রবেশ করে মালিক দেখেন বিভিন্ন তাকে সাজানো ও নিচে কার্টুনের মধ্যে থাকা সিনজেনটা কোম্পানির বিভিন্ন প্রকারের কীটনাশক নেই। এসময় পাটওয়ারী ট্রেডার্স থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের কীটনাশক চুরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    বাজারের দোকানদাররা জানান, প্রতিরাতেই এই বাজারে দোকান চুরির ঘটনা ঘটে। দুদিন আগ রাতে আরেক দোকানের তালা ভেঙে প্রবেশের চেষ্টা করে চোর। এ অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দোকানদাররা। তারা জানান, বাজারে কোনো নাইটগার্ড ও কমিটি নেই।

    কয়েকটি সিসি ক্যামেরা আছে তাও নষ্ট। এমনাবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, আমি আমার টিম নিয়ে উত্তর আইচা বাজার পরিদর্শন করছি। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unser Mindesteinsatze seien klein, der Zufahrt betragt four � weiters ebendiese Touchbet-Moglichkeit ist und bleibt genauso angeboten

    Selbige Umgebung wird anheimelnd unter anderem ruhiger amyotrophic lateral sclerosis bei der Ortschaft, gultig um einen angenehmen Abend nach...