More

    দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে : চরমোনাই পীর

    অবশ্যই পরুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে। বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিলো। ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

    শুক্রবার বিকেলে রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-০৬ (সূত্রাপুর-গেন্ডারিয়া-কোতয়ালী আংশিক) আসনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন পীর সাহেব চরমোনাই। তিনি আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, এখন আবার কেউ কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে।

    দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবেনা। যারা এসব ষড়যন্ত্র করছে তাদেরকে এদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। ঢাকা-০৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মানোয়ার খানের সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে পীর সাহেব চরমোনাই আরো বলেন, আমরা যেন আর কখনো খুনি, চাঁদাবাজদের সহযোগী না হই।

    ৫ আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে, তাকে কাজে লাগাই। এখন দেশের মানুষ ইসলামের সৌন্দর্যের ওপর আস্থা রাখতে চায়। সুতরাং আসুন ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী শক্তির পক্ষে কাজ করি। পীর সাহেব চরমোনাই আগামী জাতীয় নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করার জন্য ঢাকা-৬ আসনের জনগণের প্রতি আহবান জানান। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রকৌশলী কেএম আতিকুর রহমান, কেএম শরীয়াতুল্লাহ, ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম প্রমুখ।

    এসময় তিনি ঢাকা-০৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে সূত্রাপুর থানা সভাপতি আলহাজ্ব মোঃ মানোয়ার খানকে জনতার সাথে পরিচয় করিয়ে দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nj Casinos on the internet 2026 Finest Nj Playing Websites

    Nj Web based casinos 2026 Most readily useful New jersey Playing Internet sites Now that you know what real time...