More

    বাকেরগঞ্জে দূর্যোগ মোকাবিলায় পরিবার ভিত্তিক জরুরি পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন

    অবশ্যই পরুন

     বরিশাল সংবাদদাতা:  বাকেরগঞ্জে ঘূর্ণিঝড়ের আগাম ঝুঁকি মোকাবিলায় কমিউনিটি ও সরকার কর্তৃক পরিচালিত আগাম সতর্কতা ব্যবস্হা এবং পরিবার ভিত্তিক জরুরি পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

    অক্সফাম বাংলাদেশের সহোযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনসার উদ্দিন মোল্লা, ১০ নং গারুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাইউম খান, এছাড়াও গারুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ঝুকিপূর্ণ এলাকার ৩০ জন সদস্য নিয়ে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

    প্রশিক্ষণ পরিচালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আহমেদ পারভেজ, এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর আরিফুর রহমান। সমগ্র প্রশিক্ষণ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন, বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের বাকেরগঞ্জ অফিসের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান।

    আগত প্রশিক্ষনার্থীদের ঘূর্ণিঝড়ের সংকেত সম্পর্কে ধারণা ও ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি এবং পরবর্তী পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়। ওয়েভ ফাউন্ডেশন বাকেরগঞ্জ উপজেলায় ছয়টি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে। এবং এ বছর ২০২৫ সালে তিনটি ইউনিয়নে প্রশিক্ষণ পরিচালনা করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Lastly, always maintain monitoring of the latest casino’s diary to possess special occasions, tournaments, otherwise campaigns going on all year long

    It's very best if you browse the casino's experience diary ahead of your check out The surrounding areas and you...