More

    গোপালগঞ্জে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
    দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর ১২টার দিকে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায়।

    নিহতদের পরিচয়: মোতালেব পাইক (৮০
    দেলোয়ারা বেগম (৬৫) – মোতালেব পাইকের স্ত্রীরুমা বেগম (৩৫) – তাঁদের মেয়ে
    (তাঁদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামে
    ওবায়দুল শেখ (৫০) – ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের বাসিন্দা।

    তারা সবাই কাশিয়ানীর মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।

    দুর্ঘটনার বিবরণ: ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

    প্রাথমিকভাবে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরও একজন কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    গুরুতর আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

    এছাড়া আশঙ্কাজনক অবস্থায় থাকা নুসরাত খাতুন (১৮) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর সংবাদ শুনে রমজানপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...