More

    গৌরনদীতে ভরা বাজারে ব্যবসায়ীর কোমরে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টা

    অবশ্যই পরুন

    গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ভরা বাজারে ব্যবসায়ীর কোমরে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টার সময় আরিফ মিয়া (৩১) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

    রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আশোকাঠি কাঁচা বাজারের মোবাইল ব্যাকিং ব্যবসায়ী জুয়েল সরদারের দোকানে এ ঘটনা ঘটে। আটককৃত আরিফ মিয়া ঢাকার উত্তরখান থানার চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে এবং পাশ^র্বতীর্ আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার আশোকাঠি বাজারের কনফেকশনারি ও মোবাইল ব্যাকিং ব্যবসায়ী জুয়েল সরদারের দোকানে প্রবেশ করে এক যুবক। সে একটি বিকাশ নম্বরে ১০ হাজার ২০০ টাকা পাঠাতে বলে। দোকানদার নগদ টাকা চাইলে যুবকটি হঠাৎ তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে কোমরে ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে বলে, ‘৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।’ এ সময় ব্যবসায়ী চিৎকার শুরু করলে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও জনতা ছুটে এসে ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়।

    পরবর্তীতে গৌরনদী মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে। উপস্থিত জনতা আটককৃত আরিফকে পুলিশের কাছে সোপর্দ করেন। ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সরদার বলেন, ‘আমি কিছু বুঝে ওঠার আগেই সে কোমরে পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। আমি চিৎকার করায় বাজারের সবাই ছুটে এসে আমাকে রক্ষা করেন।’ বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘৩ জন নৈশ্যপ্রহরী থাকা সত্ত্বেও আমরা দীর্ঘদিন ধরে চুরি— ডাকাতির আতঙ্কে আছি। এখন দিনের বেলায় যদি এভাবে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি হয় তাহলে ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়?’

    এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি অস্ত্র সদৃশ পিস্তলসহ আরিফ মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...