More

    আ’লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্ভাবনা নেই: বরিশালে আসিফ নজরুল

    অবশ্যই পরুন

    আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্ভবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কী, অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

    সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেছেন। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।

    ফ্যাসিবাদী সংগঠন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গ টেনে জানতে চাইলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জবাবে বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সময়ে পাহাড়ে হিংসা ছড়ানো নিয়ে তিনি বলেন, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যা ইতিমধ্যে সরকার শুরুও করেছে।

    আইন উপদেষ্টা বুধবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজারসংলগ্ন শংকরমঠ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Memo Casino formations game to the distinct kinds considering game play aspects and you may representative choice

    That way, you can register an account during the Memo Casino within the a matter out of moments and...