More

    উজিরপুরে নৌকার পক্ষে বিশাল শোডাউনে জনসমুদ্র

    অবশ্যই পরুন

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ সিকদার বাচ্চুকে নৌকা প্রতীকে ভোট দিতে উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিশাল শোডাউন করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে উপজেলা আ’লীগের সভাপতি এস এম জামাল হোসেনের নেতৃত্বে নৌকার পক্ষে নির্বাচনী এলাকার নয়টি ইউনিয়ন ও পৌরসভায় দলীয় হাজার হাজার নেতাকর্মীরা এ বিশাল শোডাউন কর্মসূচী করে। দুপুরে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতা-কর্মী পৌর সদরের মহিলা কলেজ মাঠে জড়ো হয়। এক পর্যায়ে সেখানে জনসমুদ্রে পরিণত হয়। এ সময় আ: মজিদ সিকদার বাচ্চু দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানিয়েছেন। দলীয় এই শোডাউনে উজিরপুর পৌরসভার মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, জেলা পরিষদ সদস্য উর্মিলা বাড়ৈ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অশোক কুমার হালদার, আ: হাকিম সন্যামত, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. সালাউদ্দিন শিপু, সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রিয়ন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হারুন-অর-রশিদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজ, যুবলীগের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন সরদার, শ্রমিক লীগের আহব্বায়ক মো: আনোয়ার হোসেন খান, যুগ্ন আহব্বায়ক মো: শিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, পৌর কাউন্সিলর মো: বাবুল সিকদার, মো: রিপন মোল্লা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তাপশ কুমার সাহা, আ’লীগ নেতা সহদেব কুমার, সাতলা ইউপি চেয়ারম্যান আ: খালেক আজাদ, হারতার হরেন রায়, বড়াকোঠার এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, শোলকের অধ্যক্ষ কাজী হুমায়ুন কবির, শিকারপুরের মো: সরোয়ার হোসেন ও গুঠিয়ার ডা: দেলোয়ার হোসেনসহ উপজেলার নয়টি ইউনিয়ন আ’লীগের সভাপতি-সাধারন সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...