More

    বিসিবির নির্বাচন পেছানোসহ তিন প্রস্তাব

    অবশ্যই পরুন

    ছুটির দিনেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে কড়া পুলিশি পাহারা। কারণটা অনুমান করতে কষ্ট হয়নি কারও।

    দুপুরের মধ্যেই বিসিবির নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করা ক্লাবগুলোর কর্মকর্তাদের কাছে খবর পৌঁছে যায়, ছুটতে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিকে। কেউ বললেন প্রতিবাদ সমাবেশ, কেউ বললেন মনে হয় অন্য কিছু।

    এর মধ্যেই বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে ‘চা খেতে’ আসেন গতকাল বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে মনোনোয়ন প্রত্যাহার করে নেওয়া দুই প্রার্থী রফিকুল ইসলাম ও মির্জা ইয়াসির আব্বাস।

    প্রায় আধা ঘণ্টা অবস্থান করলেও প্রধান নির্বাহীর দেখা পাননি তাঁরা। সরকারি ছুটির দিনে সেটাই স্বাভাবিক অবশ্য। পরে সাংবাদিকদের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তিনটি দাবি জানান ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম।

    এ সময় রফিকুলের সঙ্গে ছিলেন মনোনয়ন প্রত্যাহার করা আরেক প্রার্থী আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস এবং ঢাকা বিভাগ থেকে পরিচালক পদের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ ফুয়াদ রেদুয়ানও।

    রফিকুলের তিনটি দাবির মধ্যে রয়েছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো, সম্ভব হলে অ্যাডহক কমিটি গঠন, নির্বাচন পিছিয়ে নতুন করে সময়সূচি নির্ধারণ করা।

    এসব দাবির পেছনে রফিকুলের ব্যাখ্যা, ‘এখানে ভালো ভালো ক্রীড়া সংগঠকেরা অনুপুস্থিত। আমরা চাই, তাঁরা যেন নির্বাচনে অংশ নিতে পারেন, সেটার কিছু ব্যবস্থা করা।’

    এ সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ক্রীড়াঙ্গনের ‘অভিভাবক’ উল্লেখ করে রফিকুল বলেন, এই দাবিগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। উনি যথাযথ সুন্দর একটা সিদ্ধান্ত নেবেন, যেটার মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে।’

    গতকাল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তাঁরা সবাই ক্রীড়া উপদেষ্টার কাছে একই দাবি করছেন কি না, জানতে চাইলে রফিকুল বলেন, ‘আমাদের ক্রিকেটেদের স্বার্থে সবার তরফ থেকেই কথাটা বলছি।’

    রফিকুল জানান, ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপের ওপর আদালত নিষেধাজ্ঞা দেওয়ায় বিভিন্ন ক্লাবের ক্রিকেটাররা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোয়াবের মাধ্যমে তামিমের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....