More

    পটুয়াখালীতে নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন।পটুয়াখালীর মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন।

    নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও তাদের খোঁজ মেলেনি।তারা হলেন- মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলেঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেন। সর্বশেষ ১ অক্টোবর তাদের সঙ্গে যোগাযোগ হয়। কিন্তু এরপর থেকে তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

    নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস বলেন, আমার ভাইসহ আরও চার জেলে মাছ ধরতে সমুদ্রে যান। সাধারণত দুই দিন পরপর ফিরে আসেন তারা। কিন্তু এবার ৭ দিন কেটে গেলেও কোনো খবর নেই তাদের।

    তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এখন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। হয়তো সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে তাদের নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে ভেসে আছে কোথাও।এ ঘটনায় নতুনপাড়া ও আশপাশের জেলে গ্রামগুলোতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় প্রতিদিন ঘাটে অপেক্ষা করছেন।

    স্থানীয় মহাজন সগীর বুড়া বলেন, ওই নৌকাটিতে কিছু দাদনের টাকা বিনিয়োগ ছিল। এখনো তাদের কোনো খোঁজ না মেলায় আমি নিজেও চিন্তায় আছি। পরিবারগুলোর অবস্থা অত্যন্ত করুণ।

    স্থানীয় জেলে জাকির জানান, নিখোঁজ জেলেদের খোঁজে আশপাশের নৌকাগুলোকে সমুদ্রে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। এরই মধ্যে বিষয়টি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হবে।

    কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল  বলেন, গত ২৮ সেপ্টেম্বর সমুদ্রে গিয়ে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলেদের পরিবার মহিপুর থানায় একটি ডিজি করেছে। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Anmerken Diese jedoch, auf diese weise zu handen die mehrheit Bonusangebote eine Einzahlung von 22 � unvermeidlich wird

    An dieser stelle mochten unsereiner notig klaren, so parece einander nebensachlich inside jedem weiteren Angeschlossen Casinos unserer Topliste um...