More

    গৌরনদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্‌বোধন

    অবশ্যই পরুন

    গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার বার্থীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্‌বোধন করা হয়েছে। বার্থী ক্লাবের আয়োজনে রবিবার বিকেলে বার্থী ডিগ্রী কলেজ মাঠে খেলার উদ্‌বোধন করেন উপজেলা বিএনপি সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।

    বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন শরিফ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মোশারফ সর্দার, বার্থী ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সর্দার, দেলোয়ার হোসেন সরদার, মিজানুর রহমান মিজু, যুবদল নেতা রুহুল আমিন সরদার, রাসেল রাসেল রাজ, ইমরান খান, কাউসার ফকির, আলামিন ঘরামী, মিন্টু মোল্লা অন্যান্য নেতৃবৃন্দ। উদ্‌বোধনী খেলায় বার্থী ভেনাম একাদশ বনাম বার্থী সুপারস্টার একাদশ মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wetten ohne Umwege: Wie sportwetten ohne oasis den Einstieg erleichtern

    Sportwetten ohne Oasis: Direkter Einstieg in die Welt der Sportwetten Warum Sportwetten ohne Oasis für Einsteiger attraktiv sind Der Einstieg in...