More

    ইলিশ রক্ষায় অভিযান, প্রথমদিনেই ৩৩০ কেজি জব্দ

    অবশ্যই পরুন

    মা ইলিশের নিরাপদ প্রজনন নির্বিঘ্ন করতে নদ-নদীতে শুরু হয়েছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। শুক্রবার (০৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন রাখতে এবং মা ইলিশ সুরক্ষায় দেশের সবচেয়ে বড় ইলিশের অভয়াশ্রম বরিশালে অভিযান চালানো হয়।

    জানা গেছে, অভিযানের প্রথম দিন বরিশাল বিভাগের ছয় জেলায় ২০৯টি অভিযানে ৪৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ৩৩০ কেজি ইলিশ ও ১ দশমিক ৯৯৮ মিটার বিভিন্ন প্রকারের জাল জব্দ করা হয়। মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১২টার পর অভিযানের শুরু থেকে পরদিন অর্থাৎ পাঁচ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওই সংখ্যক মাছ এবং জাল জব্দ করা হয়।

    তিনি জানান, প্রথম দিন বিভাগের ছয় জেলায় ১১৫টি মৎস্য অবতরণকেন্দ্র, ৪১৫টি মাছ ঘাট, ৭৩৯টি আড়ত এবং ৪৪০টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য বিভাগ, জেলা এবং উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় নদ-নদীতে ইলিশ শিকার, বাজারে বিক্রি এবং পরিবহনের সময় মোট ৩৩০ কেজি ইলিশ ও ১ দশমিক ৯৯৮ লাখ মিটার বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের মূল্য ৪২ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় মোট ১৯টি মামলায় এক লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বিভাগীয় মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগে প্রায় সাড়ে চার লাখ জেলের ইলিশ ধরেন। তাদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার জেলেকে নিষেধাজ্ঞার সময়ে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৩-০৪ সাল থেকেই জাটকা রক্ষার কর্মসূচি শুরু হয়।

    তখন থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছিল। ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে-পরে ১১ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে গবেষণায় দেখা যায়, শুধু পূর্ণিমায় নয়, অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে। পরে পূর্ণিমা ও অমাবস্যা মিলিয়ে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unul dintre cele mai mari avantaje la cazinouri bazate pe web a fi accesibilitatea

    Puteti revendica In mod corespunzator numeroase Twisting gratuite in loc de depunere cu un jocuri de noroc nou Teatru...