More

    নিজ নির্বাচনী এলাকায় আসছেন কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

    অবশ্যই পরুন

     জে এইচ রাজু স্টাফ রিপোর্টার‎ :  ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটে তিন দিনের নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে নিজ নির্বাচনী এলাকা ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

    ‎ ‎চরফ্যাশন উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, আগামী শুক্রবার (১০ অক্টোবর) সকালে নয়ন মনপুরায় পৌঁছাবেন। এরপর লঞ্চযোগে চরফ্যাশনের বেতুয়া ঘাটে আসলে স্থানীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করবেন। ‎

    ‎আরও জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো মাঠ পর্যায়ে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় নয়ন তিনদিনব্যাপী চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা, কর্মী বৈঠক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন। ‎ ‎চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছার আহম্মেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্ট, যুবদল আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল জানান, তিনদিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন আমাদের প্রিয় নেতা নুরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

    সফরের সময় তিনি দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করবেন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান আরও সুসংহত করতে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...