More

    ৩ সন্তান রেখে পালিয়েছেন স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

    অবশ্যই পরুন

    ফেনীর সোনাগাজী উপজেলায় দীর্ঘ এক যুগের সংসার ও তিন সন্তানের মা হয়েও স্ত্রী প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন প্রবাস ফেরত স্বামী মোহাম্মদ শাহজাহান। শেষ পর্যন্ত নিজেকে ‘শুদ্ধ’ করার জন্য ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি।

    বুধবার (৮ অক্টোবর) দুপুরে শাহজাহানের ওই গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ভুক্তভোগী শাহজাহান ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি বাহরাইনে প্রবাসে ছিলেন।

    প্রায় এক যুগ আগে তার বিয়ে হয়; তিন সন্তান নিয়ে সুখের সংসার চলছিল। কিন্তু হঠাৎ করেই স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রবাস থেকে দেশে ফিরে স্ত্রীর ফিরে আসার আশায় দুই সপ্তাহ অপেক্ষা করেছিলেন শাহজাহান। কিন্তু স্ত্রী আর ফেরেননি। অভিযোগ করে তিনি বলেন, আমি ওর কোনো অভাব রাখিনি।

    অথচ সে প্রতারণা করেছে। নগদ টাকা, স্বর্ণসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন,আমি দুধ দিয়ে গোসল করেছি নিজেকে মানসিকভাবে শুদ্ধ করার জন্য।

    এলাকাবাসী জানান, স্ত্রী চলে যাওয়ার পর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেছিলেন শাহজাহান। ব্যর্থ হয়ে পরে স্থানীয়দের উপস্থিতিতে প্রতীকীভাবে ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Finally, read the small print of any bonuses otherwise promotions considering by the casino

    From the investigating these more online game products, members can discover brand new preferred and revel in another and...