More

    ইসলামপন্থিদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে: চরমোনাই পির

    অবশ্যই পরুন

    চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর দেশে ইসলামপন্থিদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। অন্তর্বর্তী সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় বলেও অভিযোগ করেছেন তিনি।

    শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। চরমোনাই পির মুফতি রেজাউল করিম বলেন, ‘সমাজের এক শ্রেণী অতি ধনী হবে আর এক শ্রেণী গাছতলায় বাস করবে, তা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ।’

    তিনি বলেন, ‘৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতি বন্ধ করতে হলে আগামী দিনে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ঐকমত্যের এজেন্ডায় না আনায় সরকারকে ধিক্কার দিয়েছে সাধারণ জনগণ।’ ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘বর্তমান সরকার চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়।

    জনগণ ঘুমিয়ে নেই। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে সাধারণ মানুষ।’ তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তির মধ্যে যুদ্ধ অনিবার্য।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las juegos de el casino online resultan desarrollados empleando una inmejorable ciencia de su tendencia

    La plataforma, parte de una clan sobre apuestas consolidada, pertenece a una diferente marca comercial reconocida, Paf Aca, encontraras los...