More

    প্রতি ৮ নারীর একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে

    অবশ্যই পরুন

    দেশে দুই দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং সেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। প্রতিবছর কত নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং কতজন মারা যাচ্ছেন এর সঠিক তথ্য সরকারের কাছে নেই।

    এতে বাংলাদেশকে এখনো আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানে নির্ভর করতে হচ্ছে। প্রতি ৮ জন নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। শনিবার (১১ অক্টোবর) কুমিল্লা ট্রমা সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনারে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্বে নতুন রোগীর সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন অন্তত ৬ লাখ ৮৫ হাজার নারী।

    বছরে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার নারী এবং মারা গেছেন ৬ হাজার ৭৮৩ জন। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত হলে চিকিৎসায় সাফল্যের হার অনেক বেশি, তবে দেশে স্ক্রিনিং ও প্রাথমিক সেবা সীমিত। সারা দেশে ব্যাপক স্ক্রিনিং কর্মসূচি নেওয়া এখন সময়ের দাবি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হক।

    প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর বশীর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর। স্বাগত বক্তব্য দেন ট্রমা সেন্টারের প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম।

    এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রেস্ট ক্যান্সার বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. কাজী ইশরাত জাহান, ডা. কামরুল ইসলাম মামুন এবং ডা. এম এম এম আরিফ হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...