More

    লালমোহনে মাদক কারবারের টাকাসহ দুই ব্যবসায়ী আটক

    অবশ্যই পরুন

    ভোলার লালমোহন উপজেলায় মাদক কারবারের অর্ধলক্ষাধিক টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরল²ী সমবায় সমিতির কার্যালয় থেকে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- ওই এলাকার মো. জাকিরের ছেলে মো. শরীফ (২৩) এবং মৃত নূর ইসলামের ছেলে মো. সাগর (২৬)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

    এ সময় তাদের কাছ থেকে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তাদের কাছ থেকে মাদক কারবারের নগদ ৫০ হাজার ৫৬০ টাকাও উদ্ধার করা হয়। পরে তাদের লালমোহন থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে।

    আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wez udzial w F1 Casino i mozesz uczony wygrywac zostalem teraz!

    Osobiste zachety i mozesz zywe oferty Na rozgrywka zawodowi sportowcy w naszym kasynie F1 otrzymuja doladowania lub free spiny posiadania...