More

    শিশু দিবসে উজিরপুরে শিশুর প্রাণ কেড়ে নিলো ঘাতক বাস

    অবশ্যই পরুন

    ১৭ মার্চ জাতীয় শিশু দিবস। আর এদিনেই বরিশালের উজিরপুরে এক নিষ্পাপ ছোট্ট শিশুর প্রাণ কেড়ে নিলো ঘাতক বাস। মাত্র দুই টাকা নিয়ে গোসল করার জন্য শ্যাম্পু কিনতে বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলো শিশুটি। কিন্তু সেই শ্যাম্পু নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তার। বাড়ির সামনেই বরিশাল-ঢাকা মহাসড়ক পাড়া-পাড়ের হতে গেলে একটি যাত্রিবাহি বাস কেড়ে নেয় তার প্রাণ। এ হৃদয় বিদারক দূর্ঘটনাটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার সোনার বাংলা নামকস্থান ঘটেছে। নিহত শিশুটির নাম কাওসার মৃধা (৬)। সে ওই এলাকার দিনমজুর মান্নান মৃধার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশু কাওসার ওই দূর্ঘটনাস্থল থেকে মহাসড়ক পাড়াপাড় হচ্ছিলো। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়া গতির গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রিবাহী বাস কাওসারকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু কাওসারের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, নিহত শিশু কাওসারের লাশটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে পরিবারের একমাত্র পুত্র সন্তানকে হাড়িয়ে শোকে কাতর হয়ে পড়েছেন নিহত কাওসারের বাবা-মা। সেই সাথে এলাকায় নেমেছে শোকের ছায়া।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...