More

    বরিশালে বিয়ের দাবিতে অনশন, অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তিন মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রেমিক ইসমাইল সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক ইসমাইল সরদারের কাছে সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে ওই তরুণী তার বাড়িতে যান। এ সময় ইসমাইলের স্বজন বেশ কয়েকজন নারী-পুরুষ মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেন মারধরের শিকার হওয়া ওই অন্তঃসত্ত্বা তরুণী। মারধরের শিকার তরুণী জানান, ‘আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। ইসমাইল বিয়ের আশ্বাস দিয়ে আমাকে প্রতারণা করেছে।

    বিয়ের দাবিতে গেলে তারা সবাই মিলে আমাকে মারধর করে। মারধর থেকে বাঁচতে আমি ৯৯৯-এ ফোন করি, কিন্তু কোনো সুবিচার পাইনি।’ এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ইসমাইল সরদার ও তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এ বিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে শুনেছি। ওসিকে আমি বলে দিচ্ছি, মারধরের শিকার হওয়া তরুণী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মারধরের বিষয়টি এখনো কোনো অভিযোগ কেউ করেনি। তরুণী অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...