More

    কালকিনিতে গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে এসে কৃষকের মৃত্যু!

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে মৃত্তিকা(২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ লাশ দেখতে এসে দুলাল চৌকিদার (৫২) নামে এক কৃষক স্ট্রোক করিলে নীজবাড়ী মৃত্যু হয়েছে।

    নিহত গৃহবধূ মৃত্তিকা পৌর এলাকার দক্ষিণ গোপালপুরের গ্রামের  ৯নং ওয়ার্ডের মো. মিন্টু সরদারের মেয়ে। আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর বাবার বাড়িতে থেকে লাশ উদ্ধার করেন পুলিশ । পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, ফাঁকা বাড়িতে একা গৃহবধূ মৃত্তিকা তার নিজ ঘড়ের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    মৃত্তিকার লাশ দেখতে একই গ্রামের কৃষক দুলাল চৌকিদার স্ট্রোক করে মারা যায়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে তা জানাজায়নি। নিহতের প্রতিবেশী গোপালপুর এলাকার বাসিন্দা কাজী আসাদ জানান, নিহত মৃত্তিকার লাশ দেখার পর পার্শ্ববর্তী দুলাল চৌকিদার স্ট্রোক করে মারা গেছে।

    কালকিনি হাসপাতালের চিকিৎসক জানান, আগে থেকেই দুলালের হার্ট জনিত সমস্যা থাকতে পারে, তাই লাশ দেখে ভয়ে পেয়ে সে মারা গেছে মনে হচ্ছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি।

    সে কি কারণে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি । তবে পরিবারের কোন অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। দুলাল নামে স্ট্রোক করে একজন মারা গেছে বিষয়টি জেনেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Kryptowaluty technologia informacyjna cyfrowe waluty oparte z technologii blockchain, daje twoje wlasne decentralizacje, przejrzystosc i mozesz dobry

    Transakcje jest realizowane raczej niz bankow lub systemow platniczych, i dlatego, ze nie mogli przyniesc zablokowane i nie rob...