More

    কালকিনিতে দুইশো বছরের কুন্ডুবাড়ির মেলা বন্ধের দাবিতে মানববন্ধন!

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ দুইশো বছরের কুন্ডুবাড়ির মেলা স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় জনতার ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের মজিদ বাড়ি ভূরঘাটা বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

    জানাগেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা-মজিদবাড়ির এলাকার কুন্ডুবাড়িতে শ্যামা পুজাকে ঘিরে প্রায় দুইশো বছর ধরে এ কুন্ডুবাড়ির মেলা বসে আসছিল। প্রতিবছরের ন্যায় অল্পকিছু দিন পর এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ মেলা ঘিরে মাদক সেবন ও ইভটিজিংসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে ওই মেলা বন্ধের দাবিতে ৫ শতাধিক লোকজনের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বারী, কালকিনি কেন্দ্রীয় মসজিদের ঈমাম মাওলানা গোলাম হোসেন, আবদুর রব, দেলোয়ার হোসন,মুফতি সাইদ হোসেন,ইমরাত, সরদার সহ অনেকে।

    বক্তারা বলেন, সপ্তাহব্যাপী কুন্ডুবাড়ি মেলা ঘিরে এলাকায় চুরি, ছিনতাই, ইভটিজিং, মাদক বিক্রি বেড়ে যায়। আমরা এ মেলা স্থায়ীভাবে বন্ধের দাবি জানাই। কুন্ডু বাড়িতে পুজা চলবে কিন্তু মেলা মিলতে পারবে না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Finally, read the small print of any bonuses otherwise promotions considering by the casino

    From the investigating these more online game products, members can discover brand new preferred and revel in another and...