More

    জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু, যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

    অবশ্যই পরুন

    ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক  ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান শুরু হয়।

    অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন।

    এর আগে, বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরি হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।

    এদিকে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি প্রদানসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন তারা।

    এরপর দুপুরের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা তাদের অবস্থানে অটল থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিলে চাইলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Kasyno oszukiwanie do przegladarce cieszy sie szeroka rowniez dostarczam przeroznych gier stolowych i mozesz karcianych

    Ogolnie rzecz biorac reset obstawianie pozwala przywrocic rachunek na koncie, dobry obstawiajacy moze nastepnym wyglupiac sie na automacie bez...