More

    বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ৮৫০ জন এর অধিক ইমামের উপস্থিতিতে আলোচনা সভা ইমাম সম্মেলনে রুপ নেয়।

    ১৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় এফসিএ মাহমুদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এফসিএ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ধানমন্ডি সোবাহান বাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ, বিশেষ আলোচক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকি।

    বাকেরগঞ্জে সর্ব প্রথম ইমামদের নিয়া বড় ধরনের আয়োজন। আলোচনা সভায় বক্তারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আল আকসা মসজিদ প্রসংগে বক্তৃতারা বলেন, মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের ৩য় পবিত্রতম মসজিদ।

    স্থাপনাসহ পুরো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয়।ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদ (সা.) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে থেকে আল-আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি উর্ধাকাশের দিকে যাত্রা করেন। সুতরাং আমাদের যে কোন মূল্যে ইমামের সহিত মসজিুল আল আকসাসহ সকল মসজিদের সন্মান টিকিয়ে রাখতে হবে। অনুষ্ঠানের প্রধান আলোচক তার বক্তব্য বলেন, খারাপ কাজ থেকে সমাজকে সুপথে আনতে হলে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী সঠিক পথে চলার জন্য আহবান করতে হবে।

    এবং এ ক্ষেত্রে ইমামদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। একমাত্র ইমামরাই পারে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে। কারন পাঁচ ওয়াক্ত নামাজে অন্তত পক্ষে সমাজের বেশ কিছু মানুষের সাথে ইমামের দেখা হয়।ইমামসাহেবগন যদি তাদের দায়িত্বতাকে সমাজ বিনির্মানে কাজে লাগায়, তবে খুব বেশী সময় লাগবে না সমাজ উন্নয়নে।

    তিনি বলেন, আলেমদের মধ্যে আমরা বিষেদাগার না করে এক ইসলামের দিকে লক্ষ্য রেখে নিজেদের মধ্যে সচেতনা বৃদ্ধি করে একমাত্র রাসুলের প্রতি আনুগত্য রেখে সমাজ বিনির্মানে অবদান রাখি। এক্ষেত্রে প্রত্যেক মসজিদে পুনরায় মসজিদ ভিত্তিক মক্তব চালু করার আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Finally, read the small print of any bonuses otherwise promotions considering by the casino

    From the investigating these more online game products, members can discover brand new preferred and revel in another and...