More

    গৌরনদী সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।

    রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের ডান পাশে সড়কের ধারে ময়লা ফেলার স্থাপনা সরানোর দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।

    প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে সড়কের ২ প্রান্তে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানায়, ‘কলেজের সামনে ময়লার ভাগার স্থাপন করায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে।

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে ময়লার ভাগার অন্যত্র সরানোর আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beste Verbunden Casinos 2026 10+ Top seriöse Spielsaal Seiten

    Had been zählt ist und bleibt, so folgende sichere Spieleumgebung gegenwärtig ist ferner alle Abläufe periodisch überprüft und technisch...