More

    নিজ নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন

    অবশ্যই পরুন

    জে এইচ রাজু স্টাফ রিপোর্টার‎ :  ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটে তিন দিনের নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে নিজ নির্বাচনি এলাকা ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে এলাকায় ইতোমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ‎

    ‎চরফ্যাশন উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নয়ন সাহেব চরফ্যাশন পৌঁছাবেন। চরফ্যাশনে আসলে স্থানীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করবেন। ‎ ‎আরও জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো মাঠ পর্যায়ে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

    সেই ধারাবাহিকতায় নয়ন তিনদিনব্যাপী চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা, কর্মী বৈঠক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন। ‎ ‎চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, যুবদল আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স জানান, তিনদিনের সফরে নিজ নির্বাচনি এলাকায় আসছেন আমাদের প্রিয় নেতা নুরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

    সফরের সময় তিনি দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করবেন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান আরও সুসংহত করতে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করবেন তাছাড়া বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...