More

    ধানের শীষের বিজয় হলেই জনগনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরন হবে। ডাঃ শহীদ হাসান, বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদ দাতা : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ ৬ আসনের সদস্য প্রার্থী ডাঃ শহীদ হাসান বলেছেন, ধানের শীষ মার্কার বিজয় হলেই দেশের জনগণের কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে। এদেশের মানুষ যে স্বপ্ন নিয়া জুলাই গনঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে সেই স্বপ্ন পুরনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের পাশে রয়েছে। অধিপত্যবাদের নতুন দোসরের আবির্ভাব ঘটছে, নতুন ও পুরাতন দোসরদের সমন্বয়ে চক্রান্ত আলোর মুখ দেখবে না।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শুধু বাংলাদেশের জনগণের মধ্যেই আলোড়ন সৃষ্টি করেনি, অন্যান্য দেশেরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এমন একটা সমাজ গড়ে তুলবে যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করতে পারবে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার চরামদ্দি, চরাদি ও দাঁড়িয়াল ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভায় এসব কথা বলেন।

    গণসংযোগকালে রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি শওকত হোসেন হাওলাদার, উপজেলা বিএনপি নেতা মির্জা অহিদুল ইসলাম নয়ন, যুবদল নেতা মির্জা কামাল বেগ,জাসাস নেতা জসিম উদ্দিন, মহিলা ূল নেত্রী জান্নাতুল ফেরদৌস গোলাপ।

    পথসভায় বক্তব্যে ডাঃ শহীদ হাসান আরও বলেন, “আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাকে সামনে রেখে কাজ করছি। দল যদি আমাকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়ন দেয়, তবে আমি এ আসনের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করবো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    But not, ahead of you will do, make sure you have the methods to some of those pending inquiries

    Very, after you've unlocked your brand-new customers https://slotsmagic-casino-nz.com/ offer, you will find a variety Clubs Gambling enterprise offers to...