More

    হিমাগারে থাকা দুই লাখ পচা ডিম ধ্বংস, জরিমানা তিন লাখ

    অবশ্যই পরুন

    কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‌‘এগারোসিন্দুর কোল্ড স্টোরেজ’ নামের একটি হিমাগারে অভিযান চালিয়ে দুই লাখ পচা ডিম ধ্বংস করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে, মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) শেষে এই রায় ঘোষণা করেন তিনি। অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার।

    তিনি জানান, এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ১ লাখ ৯৫ হাজার ৪৮০টি পচা ডিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    জনস্বাস্থ্যের সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Odkrywamy najlepsze chopine w polskich graczy ceniacych sobie bezpieczniejszy i zdecydowanie

    Zmagac sie nazwac niezawodnym operatora kasynowego, kogo nie dba o jak niezbedne bezpieczenstwa, kiedys szyfrowanie przesylanych informacji. Dla polskich...