More

    বরিশাল-ঢাকা মহাসড়ক, বালুর বস্তায় ঠেকিয়ে সেতু সচল রাখা হয়েছে

    অবশ্যই পরুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল বাজার এলাকায় অবস্থিত সেতুর নিচের তিনটি গার্ডারের মধ্যে দুটি গার্ডারে ফাটল দেখা দিয়েছে। সেতুটি সচল রাখতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) অস্থায়ীভাবে বালুর বস্তা ফেলে দিয়ে ঠেকিয়ে রেখেছে।

    তবে যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে পড়লে রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের প্রধান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন পরিবহন চালকরা।

    স্থানীয়দের অভিযোগ, সেতুর স্থায়ী সংস্কার না হলে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। তাদের ভাষায়, প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল এই সেতুর ওপর দিয়ে চলাচল করে। ফাটল ধরা গার্ডার ও অস্থায়ী বালুর বস্তার ওপর নির্ভর করে চলা এই যান চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে সেতুর দুই প্রান্তে গতিরোধক স্থাপন করেছে সওজ। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে ঘোষণা দিয়ে সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হয়েছে।

    স্থানীয় মোটরসাইকেলচালক সিয়াম হাওলাদার বলেন, বহু বছরের পুরোনো এই সেতু। দীর্ঘ সময় ধরে কোনো সংস্কার হয়নি। এখন সেতুর নিচের মাটি সরে গেছে, পাশে বড় গর্ত হয়েছে। ছোট গাড়ি গেলেও সেতু নড়ে ওঠে। এদিকে পদ্মা সেতু চালুর পর ভারী যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে জানিয়ে স্থানীয় বাসিন্দা আবুল কাসেম বলেন, সেতুটি যেকোনো সময় ধসে পড়তে পারে।

    তাই দ্রুত বিকল্প সেতু নির্মাণ নয়তো স্থায়ী সংস্কার প্রয়োজন। স্থানীয় সূত্রে জানা যায়, ছয় দিন আগে উজিরপুরের বামরাইল এলাকায় সেতুটি পরিদর্শন করেন বিভাগের কর্মকর্তারা। পরদিনই অন্তত ৪০ জন শ্রমিক নিয়ে জরুরি সংস্কারকাজ শুরু হয়। গার্ডারের নিচে বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে সেতুটিকে স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহীন খান বলেন, সেতুর দুই পাশের মাটি নদীর স্রোতে ক্ষয় হয়ে গেছে। ফলে গার্ডারে অতিরিক্ত চাপ পড়ছে।

    পদ্মা সেতু চালুর পর এই রুটে যানবাহনের চাপ বহুগুণ বেড়েছে। গার্ডারের অন্তত তিনটি স্থানে বড় ফাটল তৈরি হয়েছে। আপাতত বালুর বস্তা ফেলে সেতুটি সচল রাখা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে স্থায়ী সংস্কার কাজ শুরু হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.