More

    মহাসড়কে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে প্রাণ গেল তরুণের

    অবশ্যই পরুন

    বন্ধুরা মিলে মহাসড়কে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালানোর সময় সিরাজগঞ্জের শাহজাদপুরে এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছেন। আজ রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রুহান (১৭) উল্লাপাড়া উপজেলা সদরের বাসিন্দা।

    আহত বাদশা একই উপজেলার সানোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহজাদপুর থানার এসআই এমদাদ হোসেন বলেন, ‘৩টি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতি ও বিকট শব্দে ছুটছিল। ঘটনাস্থলে পৌঁছলে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়।

    এতে ঘটনাস্থলে চালক রুহানের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর আরোহী বাদশাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Personal Bonuses & twenty four 7 Internet casino Step

    These requirements increase game play by giving you use of more revolves, cashbacks, otherwise special day-limited also provides. That...