More

    বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুনহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে পায় কোটি টাকার ক্ষতিসাধণ হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উজিরপুর উপজেলার গড়িয়া নতুন হাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মালামালসহ ৪টি দোকান ভস্মীভূত হয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।

    স্থানীয় লোকজন, উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর মডেল থানা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ততক্ষনে ৪টি দোকানে মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়। সরেজমিনে গিয়ে জানা যায়- মোশাররফ হোসেনের বিকাশ ও ভ্যারাইটিজ ষ্টোর এর দোকান পুরে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। মেহেদী হাসানের ( সিকদার এন্টারপ্রাইজ), স্যানিটারি রড-সিমেন্ট ও হার্ডওয়্যারের দোকান পুড়ে প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

    সাখাওয়াত হোসেনের ফার্মেসি ও ঢেউটিনের দোকান পুড়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়। আনোয়ার হোসেন খানের ফলের দোকান ও ভ্যারাইটিজ ষ্টোরের দোকান পুরে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে মেহেদী হাসান জানান বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ৩৮ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো।

    এ ভয়াভহ অগ্নিকান্ডে তিনি স্বর্বস্ব হারিয়েছেন। ব্যবসায়ীরা ভাড়ার দোকানে ব্যবসা করতো। এছাড়াও ফাষ্ট সিকিউরিটি ব্যাংকে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Naviguer sans effort sur les plateformes belges pour trouver le meilleur casino en ligne

    Les plateformes belges offrent aujourd’hui une interface claire qui facilite la recherche du meilleur casino en ligne Belgique, en tenant compte des options de paiement et de la simplicité d’utilisation.