More

    লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে, শুক্রবার বিকালে লালমোহন বিএনপির করিম রোডস্থ প্রধান কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

    পরে বিএনপির কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মোজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

    এসময় তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহি ও জনতার আন্দোলনের কারনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি হয়।তিনি আরও বলেন,জিয়াউর রহমানের শাসন আমল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ তিনি এ দেশকে ভারতের অধিপত্যের হাত থেকে মুক্ত করেন।

    লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল’র সভাপতিত্বে ও জাসাস’র সভাপতি মো. আজাদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন,অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন,
    শফিউল্যাহ হাওলাদার,

    লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী,উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার প্রমূখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating PayID Casino feels less like a maze and more like a well-marked path

    Navigating a payid casino reveals a straightforward interface where transactions flow smoothly, making it easier for users to focus on gameplay rather than payment hurdles.