More

    জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ফেব্রুয়ারিতেই ভোট

    অবশ্যই পরুন

    আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ব্যাপারে সরকার পদ্ধপরিকর।

    রোববার সকালে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি, আবার কখনও উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও; তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই।

    তিনি আরও বলেন, যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে তাদেরকে নজরে রাখা হচ্ছে। এছাড়া আদালতে মামলার চাপ কমাতে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক দেয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....