More

    বিদ্যুৎস্পর্শে প্রাণ গেলো গৌরনদীর যুবকের

    অবশ্যই পরুন

    রাজীবের মাত্র তিন মাস আগে ব্রুনাই থেকে ছুটিতে এসেছিলেন বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের যুবক রাজীব হোসেন (৩২)। আর ৯দিন পর আগামী ১৮ নভেম্বর তার ব্রুনাই পাড়ি জমানোর কথা ছিলো। ভাগ্যের নির্মম পরিহাসে তার আর প্রবাসে যাওয়া হলোনা। রবিবার (৯ নভেম্বর) সকালে বিদ্যুৎস্পর্শে মৃত্যুবরণ করেছেন রাজীব।

    এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত রাজীব গৌরনদীর আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, শখের বসে মাছ ধরার জন্য রবিবার সকালে মর্টার দিয়ে পুকুর সেচ দিচ্ছিলেন রাজীব। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক টিপু সুলতান জানিয়েছেন, ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...