More

    নভেম্বরে ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি ৩ থেকে ৬ দিন

    অবশ্যই পরুন

    চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে যে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, তার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবওহাওয়া অধিদপ্তর।

    ফলে এই মাসে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ অন্যান্য বিভাগগুলোয় ৩ থেকে ৬ দিন বৃষ্টি ঝরবে। অধিদপ্তরের দেওয়া নভেম্বর মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বলছে, নভেম্বরেই দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে।

    এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগে ৪ থেকে ৫ দিন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৩ থেকে ৪ দিন এবং বরিশাল বিভাগে ৫ থেকে ৬ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবওহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

    আবওহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, জেলায় ২১ ও ২২ অক্টোবর সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ অক্টোবর; উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা নামে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

    পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দেশের কোথাও-কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর, দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Carlsberg’s CEO Details the 2026 Business Landscape

    Carlsberg CEO Addresses Declining Productivity in 2026 OutlookCarlsberg's CEO just painted a stark picture for 2026. In a recent...