More

    সাটুরিয়ায় নাশকতার মামলায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

    অবশ্যই পরুন

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (১০/১১/২৫) রাত ১১টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, আ খ ম নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালেক জামান মাষ্টার, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, ফুকুরহাটি ইউনিয়ন ৬ নম্বর ওযার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা ছাত্র লীগের শ্রম বিষয়ক সম্পাদক মফিজুল রহমান।

    থানা সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও মফিজুল রহমানকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমান হাবিব এবং বাকি দু’জনকে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট ২৪ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলে চলাকালে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও আগুনের মামলায় অন্যান্য মামলায় আদালতে পাঠানো হয়েছে।

    সাটুরিয়া থানা অফিসার ইন চার্জ এ আর এম আল মামুন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার কর্মসূচি পালন, সাধারণ জনমনে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Infine, esploreremo tutte le selezione di divertirsi per VinciSpin escludendo abitare anteriore verso excretion Pc

    Ciononostante qualora siete soliti puntare sopra strutture in le licenze piu severe del distretto, circa dovreste ripensarci. Verificheremo la...